জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে একই ট্রাইব্যুনালে রায় পাঠ শুরু হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে প্যানেলে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নিষ্পত্তি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত পর্যবেক্ষণ ও রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×