খুলনার কয়রা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)। তৃণমূল পর্যায় থেকে নারী ফুটবল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।
মঙ্গলবার উপজেলার ঐতিহাসিক গোবরা ঘাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ। খেলায় মুখোমুখি হয় গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। তাদের ধারাবাহিক আক্রমণের মুখে প্রথমার্ধেই চাপে পড়ে প্রতিপক্ষ দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে জান্নাতুলের একমাত্র গোলে এগিয়ে যায় গোবরা দল।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালালেও দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তী পর্বে উন্নীত হয়।
অন্যদিকে, লড়াই করে গেলেও শেষ পর্যন্ত হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
উদ্বোধনী ম্যাচে স্থানীয় দর্শক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা Bnc News কে জানান, এই টুর্নামেন্ট ভবিষ্যতে জাতীয় পর্যায়ের নারী ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কয়রা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল পর্যায়ক্রমে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
