শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

খুলনার কয়রায় আকস্মিক ঝড়ে নৌকা ডুবি: দুই জেলে নিখোঁজ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কয়রা প্রতিনিধি | Bnc News ।

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর প্রায় ৩টার দিকে জোড়শিং গ্রামসংলগ্ন নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিখোঁজরা হলেন জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন জেলে একটি নৌকা নিয়ে শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে নদীতে প্রবল ঝড় শুরু হলে তাদের নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা বিপুল রায় (৩৫) নামের এক জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য দুই জেলে তীব্র স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু করেন।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম Bnc News-কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন