খুলনার কয়রায় ছাত্রদলের বিক্ষোভ, ফিরোজ আহমেদের স্থায়ী বহিষ্কার ও পকেট কমিটি পুনর্গঠনের দাবি
শনিবার কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা বলেন, দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বক্তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খুলনা জেলা ছাত্রদলের বিতর্কিত পকেট কমিটি পুনর্গঠনের দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন