শিরোনাম ::
শিরোনাম ::

৩৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ে,বাসররাতেই বরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

টাঙ্গাইল প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন। এর পাশাপাশি ছোটখাটো ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী তাঁদের দুই সন্তানকে রেখে চলে যান। এরপর পরিবারের পরামর্শে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। পরে বাসরঘরে অবস্থানকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নববধূর স্বামীকে হারানোর এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে আয়নাল হকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন