শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইনসের সৌদিগামী ৬১টি ফ্লাইটের অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী। স্থগিত হওয়া এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং বাকি ৩৯টি সংযোগ বা ট্রানজিট ফ্লাইট।

সোমবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক বিজ্ঞপ্তির তথ্যে এ খবর জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই তালিকায় রিয়াদ এয়ারের যাত্রীদের হিসাব অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ প্রতিষ্ঠানটি এখনো তাদের যাত্রী সংখ্যা কত তা নিশ্চিত করেনি। Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, রিয়াদ এয়ার থেকে তথ্য পাওয়া মাত্রই যাত্রীদের এই পরিসংখ্যান হালনাগাদ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, সরাসরি বাতিল বা স্থগিত হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, রিয়াদ এয়ারের সাতটি, সাউদিয়া এয়ারলাইনসের চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিটের ৩৯টি ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের পাঁচটি করে, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট।

এর আগে বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী। তবে সময়ের সাথে সাথে স্থগিত ফ্লাইট ও ভুক্তভোগী যাত্রীর সংখ্যা আরো বেড়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলা, বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ ও সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সমস্ত কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদমুখী ফ্লাইট স্থগিত রাখার কথা Bnc News কে জানান। সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন