চলচ্চিত্র জগতের অভিনেতা ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
টাঙ্গাইল প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। বুধবার (১১ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন আফজাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তাঁর ভাই চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার জোহরের নামাজের পর বাড়ায়ানি পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
আনোয়ার হোসেন আফজালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন