প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ
প্রকাশঃ
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে স্থানীয় সাধারণ মানুষ। পরবর্তীতে তাদের গাংনী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, ঘটনার রাতে ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন