প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেফতার
প্রকাশঃ
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালেক সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন