রাজশাহী প্রতিনিধি (BNN)
৫ আগস্টকে ঘিরে ঘটে যাওয়া পুলিশ সদস্যসহ সব ধরনের প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন । তিনি বলেন, কোনো ঘটনাই বিচারের বাইরে থাকবে না।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। তিনি বলেন, ৫ আগস্টের সময় পুলিশসহ অনেকেই প্রাণ হারিয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে তরুণদের একটি অংশ সামান্য বিষয়েও রাস্তায় নেমে সড়ক অবরোধ করছে, যা সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর।
তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ তুলে ধরে পুলিশ প্রধান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে এবং অর্থ পাচারের কারণে ব্যাংক খাতও চাপে রয়েছে। এসব কারণে অনেক তরুণ মাদক ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তবে মাদকবিরোধী অভিযানে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত পরিসরে তেল কিনে বেশি দামে বিক্রি করে বড় ধরনের লাভ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নৈতিকতা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

0 Comments