শিরোনাম ::
শিরোনাম ::

মোজতবা খামেনির নামে নতুন বার্তা প্রকাশ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ডেস্ক রিপোর্ট | বাংলা নিউজ সেন্টার (BNC)
৩০ মার্চ ২০২৬, সোমবার, সময়: ১২:০০ ঘটিকা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরও একটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো জনসমক্ষে আসেননি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, প্রকাশিত ওই বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের ধর্মীয় নেতা ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়।

চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ পেলেও তাকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় টেলিভিশন বা জনসমক্ষে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো গুরুতর অবস্থায় আছেন, কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন