শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি নিরাপত্তায় ১ লাখ ৭৫ হাজার টন তেল আমদানির অনুমোদন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নিজস্ব প্রতিনিধি | Bnc News

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক অবস্থার মধ্যে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে আরও প্রায় পৌনে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন অকটেন। সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এই জ্বালানি আমদানি করা হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি বৈঠকেই জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই বৈঠকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্পের জন্য ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্ট (এমডিএসসি) নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে জার্মানভিত্তিক ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি প্রতিষ্ঠানকে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৮৫৫ টাকা।

এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের জন্য ৩০ কেজি ধারণক্ষম ৩ কোটি নতুন হেসিয়ান বস্তা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ই-জিপি পদ্ধতিতে ৭৫টি প্যাকেজের মাধ্যমে এ বস্তা কেনা হবে, যাতে ব্যয় হবে ২১৫ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৬৪ টাকা। মোট ১৯টি দরদাতা প্রতিষ্ঠান এ সরবরাহ কার্যক্রমে অংশ নেবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন