শিরোনাম ::
শিরোনাম ::

শাশুড়িকে নিয়ে উধাও জামাই সাতক্ষীরায় চাঞ্চল্যকর ঘটনা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কালিগঞ্জ প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় আপন শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মোসলেম উদ্দিন গাজীর ছেলে রবিউল ইসলাম তার শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে বাড়ি থেকে চলে যান। অভিযোগ রয়েছে, তারা পালিয়ে বিয়ে করেছেন।

শাশুড়ি নাজমুন নাহার দেওয়ল সংকরকাটি, কাশিমাড়ি গ্রামের কামরুল গাজীর মেয়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও অস্বস্তি বিরাজ করছে।

ভুক্তভোগী শ্বশুর জাকির হোসেন বাংলা নিউজ সেন্টারকে জানান, ঘটনার পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, তার মেয়ে ফোনে তার মায়ের কাছ থেকে জানতে পারেন, “আমার পথ আমি বেছে নিয়েছি, তুই তোর পথ দেখ ।

বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে সামাজিকভাবে নানা আলোচনা তৈরি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন