নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
খুলনা নগরীকে হামের প্রভাবমুক্ত রাখতে সোমবার থেকে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এ টিকার আওতায় আসবে এবং কার্যক্রম চলবে আগামী ২০ মে পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও নগরীতে এখনো রোগী শনাক্ত হয়নি। তবে কুষ্টিয়া ও যশোর জেলা ঝুঁকিতে রয়েছে। কেসিসি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় টিকা মজুদ রয়েছে এবং ৩১টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে, শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় হাম সন্দেহে ১ হাজার ৬৮৩ জন ভর্তি হয়েছেন, ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
