যুক্তরাষ্ট্রের পূর্ণ নৌ অবরোধে হরমুজ প্রণালি অচল, চীনের সামনে বড় পরীক্ষা

ডেস্ক রিপোর্ট | Bnc News ।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হুমকি এবার বাস্তব পদক্ষেপে রূপ নিয়েছে। ইরানের সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিত পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিতে পূর্ণ নৌ অবরোধ জারি করেছে মার্কিন নৌবাহিনী। এই অবরোধ কার্যকর হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

অবরোধের শুরুতেই প্রণালিটি দিয়ে একটি জাহাজও চলাচল করতে পারেনি। মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হয়ে অন্তত ছয়টি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, ইরানের তেল রপ্তানির প্রধান পথ কার্যত বন্ধ করে দিতে ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, এই পদক্ষেপ শুধু ইরানের অর্থনীতির ওপর নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি বিশ্ব তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই অবরোধের মুখে চীনের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে বেইজিং এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে তাদের অর্থনৈতিক স্বার্থ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি—দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এই শক্ত অবস্থান চীনের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বেইজিং কি শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব পদক্ষেপ নিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করবে—তা এখন সময়ই বলে দেবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×