পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

ঢাকা: পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। শুরুতে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও পরিস্থিতি বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়।

প্রায় ৫০ মিনিটের সম্মিলিত চেষ্টায় ভোর ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ভোর ৫টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি, যা তদন্ত শেষে জানা যাবে।

একজন পথচারী বিএনিসি (BNC) কে জানায় আগুন লাগার পর ভবনের ভেতর থেকে কয়েক দফা ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়। এছাড়া কেপি ঘোষ স্ট্রিটের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

Post a Comment

Previous Post Next Post
×