নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সরকারের সমালোচনা করে বলেছেন, পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ভাটারার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পথে হাঁটছে, যা জুলাই বিপ্লব ও তার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে এবং ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
সভাপতির বক্তব্যে মহানগরী উত্তরের আমির বলেন, সরকার জুলাই সনদ অস্বীকার করে গণবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে। তার দাবি, প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণ এই অবস্থান মেনে নেবে না এবং প্রয়োজন হলে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন মহানগরী উত্তরের নায়েবে আমির , ইঞ্জিনিয়ার , সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন ও মু. আতাউর রহমান সরকার প্রমুখ।
