শিরোনাম ::
শিরোনাম ::

টাঙ্গাইলের ভূঞাপুরে লাইসেন্সহীন তেল সরবরাহে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ভূঞাপুর প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইলের ভূঞাপুরে লাইসেন্সবিহীনভাবে তেল সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা না মেনে কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার গোবিন্দাসী কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর তীরে একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৪ হাজার লিটার তেল ড্রামে ভরে নৌকাযোগে সরবরাহ করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি আঁচ করতে পেরে তেলসহ গাড়িটি আটক করে।

বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যবসায়ী বৈধ লাইসেন্স নবায়ন না করেই দীর্ঘদিন ধরে তেল সরবরাহ কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং নিরাপত্তা বিধিও যথাযথভাবে মানা হচ্ছিল না।

খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বাংলা নিউজ সেন্টারকে জানান, জব্দকৃত তেল শুধুমাত্র চরাঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন