দ্রুত কাউন্সিলের মাধ্যমে দল শক্তিশালী করার ওপর জোর বিএনপির


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন । শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী । সভায় দলের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সংগঠনকে শক্তিশালী অবস্থানে নিতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।

তিনি বাংলা নিউজ সেন্টারকে জানান, বৈঠকে সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে, যেখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত বিনিময় করা হয়।

Post a Comment

Previous Post Next Post
×