শিরোনাম ::
শিরোনাম ::

সাতক্ষীরা শ্যামনগরে জামায়াত নেতার মেয়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
📺 ভিডিও সংবাদ YouTube-এ দেখুন
শ্যামনগরের কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, জামাতে ইসলামীর স্থানীয় সভাপতি আব্দুল গফুরের মেয়ে সুমাইয়া বন্যার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তার ব্যবহৃত ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, উক্ত বক্তব্যটি সম্প্রতি একটি অনানুষ্ঠানিক পরিবেশে দেওয়া হয় এবং পরবর্তীতে সেটির একটি অংশ ভিডিও আকারে প্রচারিত হয়। এতে ব্যবহৃত কিছু শব্দচয়নকে স্থানীয়রা ‘অশালীন’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

এলাকাবাসীর একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ধরনের ভাষা ব্যবহার সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে সুমাইয়া বন্যার বক্তব্য জানতে চেষ্টা করা হলে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ও তার পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে দায়িত্বশীল আচরণ এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন