খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট টি এম মঞ্জুরুল আলম নান্নু। তিনি ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কয়রা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করছেন।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি ইউনিয়ন বিএনপিকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাধিকবার জেল জুলুমের শিকার হয়ে কারাভোগ করার পরও তিনি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। বিশেষ করে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং তাদের সংগঠিত করার ক্ষেত্রে তার প্রচেষ্টা উল্লেখযোগ্য।
স্থানীয় সূত্র জানায়, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ সমাজকে জাগ্রত করে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টি তার অন্যতম অগ্রাধিকার।
তিনি Bnc News-কে বলেন, “সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা দক্ষিণ বেদকাশী ইউনিয়নে বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য।”
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
