দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক ফোরামে আমন্ত্রিত এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কোর সহযোগী আঞ্চলিক প্ল্যাটফর্ম এপিসিআইসি’র পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছেন এপিসিআইসি’র সমন্বয়কারী অ্যামি পার্ক।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।

ফোরামের আয়োজক সংস্থা জিআইসি’র অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের মাধ্যমে এই আমন্ত্রণ প্রদান করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এপিসিআইসি মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। পাশাপাশি শহরগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নত নগরায়ণের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই ফোরাম একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

উল্লেখ্য, এপিসিআইসি ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস’-এর সাতটি আঞ্চলিক জোটের একটি। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে কাজ করে আসছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×