নিজস্ব প্রতিনিধি | Bnc News
ঢাকার নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে মনোনীত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বাছাই করতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকার ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে।
মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে বোর্ড সদস্যরা প্রার্থীদের যোগ্যতা ও রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
