ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যেখানে যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। রোববার (১৯ এপ্রিল) ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই এবং শত্রুপক্ষের প্রতি বিশ্বাস রাখার সুযোগও নেই। তার ভাষায়, “এই মুহূর্তেও আমরা এখানে বসে থাকলেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।” গালিবাফের এই বক্তব্য বর্তমান পরিস্থিতির অস্থিরতা ও অনিশ্চয়তার দিকটিই স্পষ্ট করে তুলে ধরে।
সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা চলমান থাকলেও এখনো কোনো নিশ্চিত ফলাফল আসেনি বলে উল্লেখ করেন গালিবাফ।
তিনি আরও বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাৎক্ষণিক জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। তার এই বক্তব্যে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
