শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

এর আগে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে জ্বালানি তেলের সংকট ও রেশনিংয়ের বিষয়টি সংসদে উত্থাপন করেন ওই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, তেলের সীমাবদ্ধতার কারণে রাতের টহল কমে গেছে, ফলে অপরাধ বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা ইতোমধ্যে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর ওপর থেকে জ্বালানি তেলের যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, দুই দিন আগেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব বিভাগকে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর না ঘটে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন