শিরোনাম ::
শিরোনাম ::

বাড়ি থেকে গায়েব সামিরা, গরিব বাবার আর্তনাদ কি পৌঁছাবে না প্রশাসনের কানে?

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



খুলনার কয়রা উপজেলার বাড়ির পাশ থেকে রহস্যজনকভাবে গায়েব হওয়া কিশোরী সামিরার সাত মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, তারা গরিব হওয়ায় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে চরম উদাসীনতা দেখাচ্ছে।

​ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত সাত মাস আগে নিজ বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় সামিরা। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত মেয়েটির ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। সামিরার পরিবারের পক্ষ থেকে Bnc News-কে জানানো হয়েছে, "আমরা গরিব বলে কি আমাদের সন্তানের জীবনের কোনো মূল্য নেই? প্রশাসন শুরু থেকেই আমাদের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।"

​নিখোঁজ হওয়ার এত দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সঠিক সময়ে প্রশাসন তৎপর হলে হয়তো এতদিনে সামিরাকে ফিরে পাওয়া যেত। অসহায় এই বাবা-মা এখন কেবল তাঁদের মেয়ের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।

​Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, গ্রামীণ জনপদে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর ক্ষেত্রে নিখোঁজ সংবাদের তদন্তে অনেক সময়ই দীর্ঘসূত্রতা এবং অবহেলার ঘটনা ঘটে থাকে, যা সামিরার ক্ষেত্রেও দৃশ্যমান হচ্ছে।

​দেশের এই অরাজকতা থেকে মুক্তি পাক সাধারণ মানুষ এবং অপরাধীরা আইনের আওতায় আসুক এটাই আমাদের প্রত্যাশা।
 a

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন