৪ এপ্রিল ২০২৬ | ১১:২৪
সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ঝড়ো পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকেই শুরু হওয়া এই বিরূপ আবহাওয়া দুপুরের পর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, ইতোমধ্যে ওই অঞ্চলে মেঘের ঘনঘটা তৈরি হয়েছে, যা যেকোনো সময় বৃষ্টি বা ঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় স্থানীয়দের অপ্রয়োজনে নদীবন্দরসংলগ্ন এলাকায় যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
