শিরোনাম ::
শিরোনাম ::

হামের উপসর্গে কুষ্টিয়ায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

নিজস্ব প্রতিনিধি | BNC NEWS 

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান নামে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। রায়ান কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম Bnc News-কে জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং বিকেলে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দেয়। প্রাথমিকভাবে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ৩২০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৩০ জন ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আক্রান্তদের মধ্যে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন