x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

সারা দেশে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সারা দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নতুন এ ভাড়া আজ থেকেই কার্যকর করা হচ্ছে। তবে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা নির্ধারণ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন খাতের ভাড়া সমন্বয় নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে জ্বালানি মূল্য, পরিচালন ব্যয় এবং পরিবহন খাতের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিক পক্ষ দীর্ঘদিন ধরেই ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষিতেই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলো।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী দূরপাল্লা ও স্থানীয় উভয় রুটেই কিলোমিটারভিত্তিক ভাড়া বাড়বে। তবে স্বল্প দূরত্বের যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি Bnc News-কে জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এই সমন্বয় করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন