টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণের মধ্য দিয়ে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কৃষকদের জন্য এই কার্ড চালু করা বিএনপির গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি বলে জানা গেছে।
এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচি চালু করেছে। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি খাতে নতুন উদ্যোগের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরজুড়ে সাজ সাজ রব দেখা গেছে।
ভাষণ শেষে প্রধানমন্ত্রীর পৌর উদ্যানে আয়োজিত কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া দুপুরের পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন।
Bnc News কে জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ শহরে সমবেত হয়েছেন। এতে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
