সংগ্রামের প্রতিদান আতিকুর রহমান রাসেল সভাপতি দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি
দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন এ কমিটিতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
নতুন নেতৃত্ব ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কমিটি ঘোষণার রাতেই শহরের নূর মসজিদ মোড়ে আনন্দ উল্লাস করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে বাগেরহাট জেলা ছাত্রদল দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আবারও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল Bnc News কে জানান, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা ও ছাত্রদলের নীতিমালা অনুসরণ করে বাগেরহাট জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন