শিরোনাম ::
শিরোনাম ::

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভারতের তামিলনাড়ুর রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে অভিনেতা ও রাজনৈতিক নেতা -কে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকাল ১০টায় তিনি শপথ গ্রহণ করবেন। শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল অন্তত ১১৮টি আসন। নির্বাচনে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে ছয়টি আলাদা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোটগতভাবে তারা ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে।

শনিবার সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় সমর্থনের প্রমাণ নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল -এর সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এরপর রাজ্যপাল তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়ে চিঠি জারি করেন।

চিঠিতে বলা হয় ভারতীয় সংবিধানের ১৬৪ ধারা অনুযায়ী থিরু সি জোসেফ বিজয়কে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক অঙ্গন ও চলচ্চিত্র জগতে তিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত।

গত ৪ মে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে আগের সরকারকে হটিয়ে সর্বোচ্চ আসন পেয়ে চমক দেখায় থালাপতি বিজয়ের দল টিভিকে। নতুন রাজনৈতিক দল হিসেবে এটিই ছিল তাদের প্রথম নির্বাচন। প্রথমবার অংশ নিয়েই সবচেয়ে বেশি আসন পেয়ে আলোচনায় আসে দলটি।

তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের জন্য কয়েকদিন ধরে জোট গঠনের প্রচেষ্টা চালাতে হয় টিভিকে নেতৃত্বকে। শেষ পর্যন্ত ছোট কয়েকটি দলের সমর্থন নিশ্চিত করে সরকার গঠনের পথ সুগম হয়।

সূত্র: এনডিটিভি

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন