শিরোনাম ::
শিরোনাম ::

চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ২১ জন নিহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ৩ কিলোমিটার এলাকাজুড়ে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ জন কর্মী নিয়োজিত করা হয়। ভবনের ভেতরে আটকে পড়াদের সন্ধানে রোবটও ব্যবহার করা হয়। একই সঙ্গে পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আতশবাজি কোম্পানিটির দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলাকালে কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদামকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে পুরো এলাকা আর্দ্র রাখার ব্যবস্থাও গ্রহণ করা হয়।

সিসিটিভির এক প্রতিবেদকের বরাতে জানা যায়, বিস্ফোরণের অভিঘাতে কারখানা সংলগ্ন একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা, আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেছেন।

স্থানীয় এক বাসিন্দা Bnc News-কে বলেন, কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং দরজার কাঠামো পর্যন্ত বিকৃত হয়ে পড়ে। আরেক বাসিন্দা নিরাপত্তার শঙ্কায় এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিউইয়াং শহর আতশবাজি উৎপাদনের জন্য সুপরিচিত এবং এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। তবে দেশটিতে এ ধরনের কারখানায় দুর্ঘটনা নতুন নয়; চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন