শিরোনাম ::
শিরোনাম ::

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র -এর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। রবিবার (১০ মে) বিচারপতি ও -এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর জারি হওয়া রুল খারিজ করে দেন আদালত। তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।

শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে অংশ নেন আইনজীবী । রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট এ রুল জারি করেছিলেন। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল জামিন লাভের পর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের বিক্ষোভ ও হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী -কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন