লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি সামাজিক মাধ্যমে ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত, শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে কারিনা কায়সারের অসুস্থতার বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এদিকে কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারও তার ফেসবুক পোস্টে কারিনা কায়সারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের তহবিল সংগ্রহ করা হচ্ছে না। সবার কাছে শুধু দোয়া চাওয়া হয়েছে যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।
রাকিন আরও বলেন, যারা ব্যক্তিগত বা পেশাগতভাবে কারিনা কিংবা তার পরিবারকে চেনেন, তাদের পূর্ব ঘোষণা ছাড়া হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য কামরুন নাহার দানার প্রোফাইল অনুসরণ করতে বলা হয়েছে।
হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি। তার বাবা কায়সার হামিদ এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন