শিরোনাম ::
শিরোনাম ::

কয়রার উপকূল থেকে উঠে আসা তরুণ নেতা জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কয়রা প্রতিনিধি |

খুলনা জেলার উপকূলীয় উপজেলা কয়রার দক্ষিণ বেদকাশীর নোনা পানির জনপদ থেকে উঠে আসা তরুণ ছাত্রনেতা মাকছুদ আলম এবার খুলনা জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, উপকূলীয় জনপদ দক্ষিণ বেদকাশীতে জন্ম নেওয়া মাকছুদ আলম ছোটবেলা থেকেই মেধাবী ও সংগ্রামী হিসেবে পরিচিত ছিলেন। ধীরে ধীরে ছাত্ররাজনীতি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানবসেবার মাধ্যমে তিনি নিজেকে আলাদা অবস্থানে নিয়ে যান। রাজনীতির পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাবেক সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন তিনি। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে জেলা ও উপজেলাজুড়ে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি “অর্পণ দক্ষিণ বেদকাশী” নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। সংগঠনটির মাধ্যমে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, মানবসেবা ও উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়রা Bnc News-কে জানান, দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন মাকছুদ আলম।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন সফল। ২০০৮ সালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি লাভ করেন। পরে ২০১৩ সালে দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) সম্পন্ন করেন।

সচেতন মহল Bnc News-কে জানান, মাকছুদ আলম একজন সৎ, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তার নেতৃত্বে এলাকায় ও উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। উপকূলীয় জনপদের সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে এবং পুরো খুলনা জেলাজুড়ে তিনি একজন পরিচিত মুখে পরিণত হয়েছেন।

এদিকে, খুলনা জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় নিজ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। জীবনের নানা বাধা-বিপত্তি পেরিয়ে তিনি ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যাচ্ছেন, যা তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন