পদ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদ হারালেন খুলনা জেলা ছাত্রদল আহ্বায়ক ফিরোজ আহমেদ
Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, ১৩ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় সংসদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় তৃণমূল ছাত্রদল কর্মীদের বরাতে জানা যায়, ফিরোজ আহমেদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে নতুন নেতৃত্ব কাঠামো কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন