পশ্চিমবঙ্গ রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবশালী নেতা এবং রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) রাতে কলকাতা থেকে মধ্যমগ্রামের নিজ ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। এ সময় তার গাড়ির পিছু নেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে গাড়িটিকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গুলির আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। গাড়ির সামনের সিটে বসা চন্দ্রনাথ রথের বুকে একাধিক গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেছে বিজেপি।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে কাজ করা টিমের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ রথ। তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামের আরেক সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বর্তমানে মধ্যমগ্রাম চৌমাথা ভিবাসিটি নার্সিংহোমে চিকিৎসা দেয়া হচ্ছে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
"সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।"

একটি মন্তব্য পোস্ট করুন