প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
টাঙ্গাইলে চিকিৎসকের অবহেলা: নবজাতককে নিয়মিত টিকার বদলে দেওয়া হলো জলাতঙ্কের টিকা।
প্রকাশঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক নবজাতককে নিয়মিত টিকার (EPI) পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটির নাম ফাতিহা।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার দুপুর ১২ টাই শিশুটির মা মৌ নিয়মিত টিকা দেওয়ার জন্য ফাতিহাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু অনুপস্থিত ছিলেন।
নিয়মিত কর্মী উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিয়মবহির্ভূতভাবে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকাদানের দায়িত্ব দেন।
টিকাদানের সময় কাইয়ুম অসতর্কতাবশত শিশুটিকে কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত 'র্যাবিক্স' (Rabix) ভ্যাকসিনের দুটি ডোজ দিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন। অভিযোগ উঠেছে, ভুল স্বীকার করার পরিবর্তে অভিযুক্ত কর্মী কাইয়ুম পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ভুল টিকা দেওয়ার পর থেকে এক মাস বয়সী শিশুটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। এই ঘটনায় তারা জড়িত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের চরম গাফিলতিকে দায়ী করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কর্তৃপক্ষের বক্তব্য ঘটনার গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন:
অভিযুক্ত স্বাস্থ্যকর্মী কাইয়ুম: তিনি নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
ডা. লুৎফর রহমান আজাদ (স্বাস্থ্য কর্মকর্তা): তিনিও নিজের দায় স্বীকার করে ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত ভুল' হিসেবে বর্ণনা করেছেন। যদিও তিনি অভয় দিয়ে বলেছেন যে এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হবে না, তবুও শিশুটির পরিবারকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন