শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের জমি নিয়ে বিরোধ ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কয়রা প্রতিনিধি | Bnc News

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছিলের মাথা এলাকায় জমির দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষের লোকজন। এ ঘটনায় যোগেন মণ্ডল ও ইয়াছিন নামে দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটির মূল অরেশভুক্ত মালিক মুকুল মিস্ত্রী ও মুন্নার মিস্ত্রী। পরবর্তীতে ইয়াছিন ওই মালিকদের কাছ থেকে জমি ক্রয় করেন। অন্যদিকে যোগেন মণ্ডল দাবি করেন, তিনি একই জমির বিষয়ে অরেশভুক্ত মালিকপক্ষের মা প্রতিমা মিস্ত্রীর কাছ থেকে ২০১৬ সালে বায়নাপত্র গ্রহণ করেন।

ইয়াছিনের অভিযোগ, জমিটি ক্রয়সূত্রে বর্তমানে তার মালিকানাধীন। তবে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ সাল থেকে বিরোধপূর্ণ জমি নিয়ে যোগেন মণ্ডলের পক্ষ থেকে একটি দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং মামলার কার্যক্রম এখনো চলমান।

স্থানীয়দের ভাষ্যমতে, জমির দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে একাধিকবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাও একই বিরোধের ধারাবাহিকতা বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তারা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। পাশাপাশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুরাহা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা Bnc News-কে জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আদালতের সিদ্ধান্ত ও আইনানুগ প্রক্রিয়ার ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন