প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কলারোয়া সীমান্তে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪১ বোতল ভারতীয় কো-রেক্সসহ আ-টক ১
প্রকাশঃ
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি হলেন মো. শিমুল হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হান্নানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই তুহিন বাওয়ালী, এসআই আদনান বিন আজাদ, এএসআই মো. মাফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪১ বোতল কোরেক্স উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শিমুল হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযানে জনসাধারণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। কোরেক্সসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও চোরাচালান তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা সবার দায়িত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন