শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, সখীপুরে নিহত ৪

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News ।


টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।


গত ০৯ জুন ২০২৬, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপ চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানার সুমন (২৬)।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে থানার এসআই মো. আল মামুন Bnc News কে জানান, মরদেহগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন ও অসতর্ক গতির কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।


সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন