শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News

সন্ত্রাস, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালে মোহাম্মদ শাফি ইথেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় পর্যায়ে সন্ত্রাস, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

 

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন