অস্ট্রিয়ার বিপক্ষেই মেসির সামনে বিশ্বমঞ্চের ৩ অনন্য কীর্তি, ভাঙতে পারে ক্লোসা-রিভেলিনোর মহাকাব্যিক রেকর্ড
টাঙ্গাইল প্রতিনিধী | Bnc
News
আলজেরিয়ার বিপক্ষে
অনবদ্য হ্যাটট্রিক করে চলতি বিশ্বকাপের শুরুতেই সব আলো নিজের কেড়ে নিয়েছেন লিওনেল
মেসি। আলবিসেলেস্তেদের ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের এই ম্যাচে সবকটি গোলই এসেছে তার
পা থেকে। এই জাদুকরী পারফরম্যান্সের ওপর ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
যেমন শুভসূচনা করেছে, ঠিক তেমনি বিশ্বকাপ ইতিহাসের তিনটি মর্যাদাপূর্ণ রেকর্ড
নিজের করে নেওয়ার একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।
গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, আর এই ম্যাচেই
সৃষ্টি হতে পারে নতুন ইতিহাস।
মেসির সামনে থাকা প্রথম
মহাকীর্তিটি হলো বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন। আলজেরিয়ার বিপক্ষে
হ্যাটট্রিকের পর বিশ্বমঞ্চে আর্জেন্টাইন অধিনায়কের মোট গোল সংখ্যা এখন ১৬। এর
মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার
রেকর্ড। অস্ট্রিয়ার বিরুদ্ধে আর মাত্র একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে
বিশ্বকাপের ইতিহাসের শীর্ষ গোলদাতার সিংহাসনে বসবেন মেসি।
একই ম্যাচে ক্লোসার
আরেকটি রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে তার সামনে। আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে নিজের
১৬তম জয়ের স্বাদ পেয়েছেন মেসি, যা ক্লোসার সমান। পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার
বিপক্ষে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারলেই বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচজয়ী
ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় এককভাবে নাম লেখাবেন এই মহাতারকা।
তৃতীয় রেকর্ডটি আরও বেশি
রোমাঞ্চকর ও বিশেষ। বিশ্বকাপের মঞ্চে ডি-বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার
তালিকায় এখন যৌথভাবে চূড়ায় অবস্থান করছেন মেসি ও ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো। আলজেরিয়ার
বিপক্ষে দূরপাল্লার এক দর্শনীয় শটে গোল করে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে নিজের
পঞ্চম গোলটি আদায় করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আবারও যদি দূরপাল্লার কোনো শট
জালের ঠিকানা খুঁজে পায়, তবে অনন্য এই রেকর্ডের একক মালিক বনে যাবেন তিনি।
Bnc News-এর অনুসন্ধানে
দেখা গেছে... রিভেলিনো ১৯৭০ ও
১৯৭৪ সালের বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ার ও পূর্ব জার্মানির
বিপক্ষে দূরপাল্লার শটে গোল করে এই কীর্তি গড়েছিলেন, যা কয়েক দশক ধরে অক্ষত ছিল।
অন্যদিকে, মেসি তার দূরপাল্লার ৫টি গোল করেছেন তিনটি ভিন্ন বিশ্বকাপে। এর মধ্যে
২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে; ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও
অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি
রিভেলিনোর পাশে নিজের নাম বসিয়েছেন। এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই
মেসি এই সবকটি রেকর্ড নিজের করে নিতে পারেন কি না।
সবশেষ খবর সবার আগে পেতে
Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন