মুখ চেপে ধরে ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পাটক্ষেতে মফিজুল, অতঃপর...
টাঙ্গাইল প্রতিনিধি |
Bnc news ।
টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম
শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১২) মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে
মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (২৪ জুন)
সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার
প্রেক্ষিতেই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম
হয়। এর আগে গত রোববার (২১ জুন) বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি
ঘটে। অভিযুক্ত মফিজুল হোসেন ভরুয়া গ্রামেরই বাসিন্দা।
"Bnc News -এর অনুসন্ধানে
দেখা গেছে..." ঘটনার দিন গত রোববার বিকেলে ওই স্কুলছাত্রী একা পেয়ে ওত পেতে থাকা
মফিজুল ইসলাম তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে সে
শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ভুক্তভোগী শিশুটি নিজের সম্ভ্রম বাঁচাতে চিৎকার
শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে
লম্পট মফিজুল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে
স্থানীয়ভাবে জানাজানি হলে এবং পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলে গতকাল সকালে
থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম "Bnc News কে জানান...", ধর্ষণচেষ্টার
ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ
তৎপরতা চালিয়ে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করেছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে
আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সবশেষ খবর সবার আগে পেতে
Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন