টাঙ্গাইলের ভূঞাপুরে জমি বিরোধ: মাকে মারতে আসার অভিযোগ, সীমানা দখল ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগে উত্তেজনা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি | Bnc News
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের
চিতুলিয়া পাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে
উত্তেজনা ছড়িয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী জয়নাল (পিতা: মিন্টু) ও
তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছেন। সর্বশেষ সীমানা নিয়ে
বিরোধের একপর্যায়ে ভুক্তভোগী পরিবারের মাকে অশালীন ভাষায় গালাগাল এবং মারতে উদ্যত
হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ভূঞাপুর প্রতিনিধি | Bnc News জানায়, ভুক্তভোগী
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত দুই থেকে তিন মাস ধরে তাদের বাড়ির পাশের টয়লেটের তীব্র
দুর্গন্ধে রাতে ঘরের ভেতরে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া প্রতিদিন
ভোরে ফজরের আজানের আগেই টিউবওয়েলের পাশে জমে থাকা নোংরা পানি তাদের বাড়ির বেড়ার
ভেতরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি
পরিবারের সদস্যদের ঘুমেরও ব্যাঘাত ঘটছে।
Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনাস্থলে জমির
সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি,
সম্প্রতি অভিযুক্তরা সীমানার খুঁটি অতিক্রম করে মাঝবরাবর তাদের জমির ভেতরে বেড়া নির্মাণ
করেন এবং সীমানার খুঁটি হেলে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে
বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের একজন সদস্য Bnc News-কে জানান,
প্রতিবাদ করতে গেলে তার মাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করা হয় এবং মারতে
উদ্যত হওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন বলে তিনি দাবি
করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা এখন দাবি করছেন
যে ভুক্তভোগী পরিবারের বসতঘর নাকি তাদের জমির ওপর নির্মিত। তবে ভুক্তভোগী পরিবার এ
দাবি সম্পূর্ণ অস্বীকার করে জানায়, সরকারি কাগজপত্র ও সঠিক মাপজোকের মাধ্যমে প্রকৃত
সীমানা নির্ধারণ করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
ভুক্তভোগী পরিবার আরও দাবি করে, গত দুই থেকে তিন
মাসে উল্লেখযোগ্যভাবে বৃষ্টির পানি জমে থাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। অথচ সাম্প্রতিক
তিন থেকে চার দিনের বৃষ্টিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তোলা
হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ
তদন্ত, জমির সীমানা পুনঃনির্ধারণ এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের
দাবি জানিয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন।
নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন