শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ফকির রাশিদুল ইসলাম দিলীপ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন নিকরাইল ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ ফকির রাশিদুল ইসলাম দিলীপ।

স্থানীয়ভাবে জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে তাঁর অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। তাঁর পক্ষ থেকে নিকরাইল ইউনিয়নের সড়ক, রাস্তা-ঘাট, ড্রেনেজ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার কথা জানানো হয়েছে।

এলাকার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে নিকরাইল ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, স্কুল-কলেজের অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

মোঃ ফকির রাশিদুল ইসলাম দিলীপ বর্তমানে নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

তবে তাঁর আনুষ্ঠানিক প্রার্থিতা, মনোনয়ন ও নির্বাচনী প্রতীকসহ অন্যান্য বিষয় সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া ও তফসিল অনুযায়ী পরবর্তীতে নিশ্চিত হবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন