দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলন, ‘জীবিত’ থাকার দাবিতে চাঞ্চল্য জামালপুরে
নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এক নারীকে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংগৃহীত তথ্য অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৮টার দিকে ওই নারীকে দাফন করা হয়। পরে রাত প্রায় ৮টার দিকে পরিবারের সদস্যরা দাবি করেন, তাদের মায়ের জীবিত থাকার বিষয়ে একটি তথ্য পাওয়ার পর তারা কবর থেকে মরদেহ উত্তোলন করেন।
Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, মরদেহ উত্তোলনের পর ডায়াবেটিস পরীক্ষা করলে শরীরে রক্তের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে অক্সিজেন দেওয়ার এবং হাসপাতালে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে এসব দাবির সত্যতা সংশ্লিষ্ট হাসপাতাল, প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রকৃত কারণ এবং ঘটনার সত্যতা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
ছবি ও তথ্য : সংগৃহীত
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন