শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

খরক গ্রামে নাজিমের বাড়ির সামনে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 





টাঙ্গাইল জেলা প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫ নং অলোয়া ইউনিয়নের খরক গ্রামের নাজিমের বাড়ির সামনে সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কের ওপর পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, খরক গ্রামের এই সড়ক দিয়ে প্রতিদিন কমবেশি অনেক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের ওপর পানি জমে থাকায় বর্তমানে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। বিশেষ করে পানি জমে থাকার কারণে অনেক মানুষ লুঙ্গি কাঁসার দিয়ে কষ্ট করে রাস্তা পারাপার করছেন।




Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, নাজিমের বাড়ির সামনের সড়কের বেহাল অবস্থার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি জমে থাকায় শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের দুর্ভোগ আরও বেড়েছে।

এলাকাবাসীরা জানান, সড়কটি দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এ বিষয়ে তারা ৫ নং অলোয়া ইউনিয়নের সংশ্লিষ্ট মেম্বার ও চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।

খরক গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটির বেহাল দশা নিরসন করে মানুষের চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।



×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন