শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

ছোট্ট শিল্পী সায়মা আক্তারের তুলিতে ফুটে উঠছে স্বপ্ন ও সৃজনশীলতার রঙ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


টাঙ্গাইল জেলা প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইল জেলার যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার অল্প বয়সেই নিজের আঁকার প্রতিভা দিয়ে সবার নজর কাড়ছে। ছোট্ট এই শিক্ষার্থীর হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম ইতোমধ্যে পরিবারের সদস্য, শিক্ষক ও স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে।

সায়মা আক্তার নিজের কল্পনা ও সৃজনশীলতাকে রঙ-তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তুলছে। তার আঁকা ছবিগুলোর মধ্যে রয়েছে প্রকৃতি, পাখি, ফুল, চাঁদের আলোয় মনোরম দৃশ্য এবং পেন্সিল স্কেচের নান্দনিক প্রতিচ্ছবি। বিশেষ করে ফুলের মুকুট পরা চোখ বন্ধ করা মুখের স্কেচটি তার সৃজনশীলতা ও আঁকার দক্ষতার অনন্য প্রকাশ হিসেবে সবার কাছে প্রশংসিত হয়েছে।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সায়মা আক্তার শুধু নিজের কল্পনার জগৎকেই রঙে রাঙাচ্ছে না, বরং অল্প বয়সেই শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠার পরিচয় দিচ্ছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে নিজের প্রতিভাকে আরও বিকশিত করে তুলছে।

সায়মা আক্তারের বড় ভাই এবং BNC NEWS-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা রহমান হৃদয় জানান, ছোটবেলা থেকেই সায়মার আঁকাআঁকির প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। অবসর সময় পেলেই সে নতুন নতুন ছবি আঁকার চেষ্টা করে এবং নিজের কল্পনাকে রঙের মাধ্যমে প্রকাশ করে।

স্থানীয়দের মতে, যথাযথ পরিচর্যা ও উৎসাহ পেলে সায়মা আক্তার ভবিষ্যতে একজন দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় তার প্রতিভা আরও বিকশিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

ছোট্ট হাতে বড় স্বপ্নের আঁচড়—এই প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছে সায়মা আক্তার। তার শিল্পীসত্তা একদিন আরও বড় পরিসরে বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা সবার।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন